রিয়াজ উদ্দিন( ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে উপজেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া -পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৮শে আগস্ট) সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি উওপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ধাওয়া পাল্টা ধাওয়ার পর নতুন কমিটির নেতৃত্বে থাকা নেতাকর্মীদের অনেকেই ঘটনাস্থল থেকে সরে যান। এ ঘটনা এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করেছে।
নতুন কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোপের মধ্যেই এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
ঘটনার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনা স্থলে অবস্থান নেন। এ ঘটনায় কোন পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মামলা বা লিখিত অভিযোগ করা হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
