জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর দুমকি উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের পর বুধবার (২৬ আগস্ট) এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘিরে স্হানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা।
ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহ- সভাপতি মোঃ সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ কালাশ তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন এমপি কমিটিটি অনুমোদন করেছেন।
এদিকে ঘোষিত কমিটিকে ঘিরে তৃনমুল পর্যায়ে নতুন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার হওয়ার প্রত্যাশা করেছেন নেতাকর্মীরা। দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করা, নেতাকর্মীদের সংগঠিত করা এবং মাঠপর্যায়ে যুবদলের কার্যক্রম শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূনাঙ্গ কমিটি গঠন করে করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে দুমকি উপজেলা যুবদলে সাংগঠনিক তৎপরতা আরও বাড়বে -এমন প্রত্যাশা স্হানীয় নেতাকর্মীদের এখন সবার নজর ৭১ সদস্যে পূনাঙ্গ কমিটিতে কারা স্হান পাচ্ছেন সেই দিকে।
