🔴 ব্রেকিং
নীতি থেকে বাস্তবায়নে—নিরাপদ, সবুজ ও বিশ্বমানের সামুদ্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপিত দশমিনা ও গলাচিপায় নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্হা নেওয়ার ঘোষণা, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বীর মুক্তিযোদ্ধা আবুল বশার খানের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যপদ লাভ গোপালগঞ্জে জেলা পরিষদেের আয়োজনে মাসজুড়ে ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা করবো গোপালগঞ্জে এমপি ডাঃ কে এম বাবর গোপালগঞ্জে কলেজছাত্র জোবায়ের হত্যার প্রধান আসামি স্বপন গ্রেপ্তার দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,আদালতে ৬ মাসের সশ্রম কারাদন্ড মেহেন্দিগঞ্জে বিএনপি নেতা আসাদুজ্জামান মুক্তাকে ঘিরে ফেসবুকে অপপ্রচার! মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ, প্রতিবাদে নেতাকর্মীরা বিশ্ব মঞ্চে বাংলাদেশ : প্রত্যাশা ও অগ্রগতিতে আন্তর্জাতিক উপস্থিতি দৃশ্যমান জাসদের কার্যালয়ে পুলিশি অভিযান আবু জাফর সূর্যসহ আটক শতাধিক

দশমিনা ও গলাচিপায় নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্হা নেওয়ার ঘোষণা, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের

👤 🕐 ✏️ আপডেট: 👁 14 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
দশমিনা ও গলাচিপায় নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্হা নেওয়ার ঘোষণা, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর দশমিনায় নদী ভাঙন কবলিত এলাকা
সরেজমিনে পরিদর্শন করেছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও এমপি মহোদয় বলেছেন দ্রুত দশমিনা গলাচিপা এলাকার নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

আজ রোববার ২৭ শে সেপ্টেম্বর দুপুর একটার সময় দশমিনা উপজেলার হাজিরহাট এলাকার নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একথা বলেন নদী ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

নদীভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ও আশপাশের ভুক্তভোগী এলাকাবাসীর সাথে কথা বলেন। স্থানীয় বাসিন্দা ও পানিবন্দী মানুষের চরম দুর্ভোগ ও অভিজ্ঞতার কথা শোনার পাশাপাশি নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং টেকসই সমাধানের আশ্বাস দেন।

পরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ৮০টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঢাকা (উত্তর) গনঅধিকার পরিষদের সহ সভাপতি মিজান হাওলাদার, উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, সাধারন সম্পাদক শাহ আলম শানু প্রমূখ।

পরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন তিনি ও একই সময় দশমিনায় নির্মাণাধীন সার্ভে ইনস্টিটিউট পরিদর্শন করেন।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏