🔴 ব্রেকিং
না:গন্জের বন্দর ও নবীগঞ্জে খাল দখলদারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম: কঠোর হুশিয়ারি প্রদান করেন এমপি সচিব আবুল কাওসার আশা রাজবাড়ীর বালিয়াকান্দিতে দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাউফলে ভূমি অফিসের মসজিদ অবৈধ দখলে,সরকারি নির্দেশনা অমান্য -প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে নাছিম-ফাহিম।

👤 🕐 ✏️ আপডেট: 👁 31 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে নাছিম-ফাহিম।

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাছিম সরদার এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম সরদার।
গত মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টামণ্ডলীর। স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফাহিম সরদার বলেন, “সংগঠনের নতুন দায়িত্ব পেয়ে আমরা কৃতজ্ঞ। সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতিকে আরও কার্যকর ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জ জেলার সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।পাশাপাশি যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই এ সংগঠন শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ।”
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নবীন শিক্ষার্থীদের সহযোগিতা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ্য,২০০৯ সালে ‘  আজ শিখব, কাল নেতৃত্ব দিব’—এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏