এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
গোপালগঞ্জ জেলা সদরের বেদগ্রাম ও কুয়ায়ডাঙ্গা সংলগ্ন নতুন বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিশিয়াল মুন্সিখানা, স্থানীয় সরকার শাখা, পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা, মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সেল) এ. কে. এম. ফয়জুল বারী। গ্রেপ্তারকৃতরা হলেন, হরিদাসপুর পূর্ব পাডার খোকা শেখের ছেলে বাসের চালক লেবু শেখ এবং মানিকদাহ গ্রামের জালাল শেখের ছেলে হেলপার রাব্বি শেখ। অভিযানে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত চালক লেবু মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং হেলপার রাব্বিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী বলেন,“মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং মাদক নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।
গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা
