🔴 ব্রেকিং
নীতি থেকে বাস্তবায়নে—নিরাপদ, সবুজ ও বিশ্বমানের সামুদ্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপিত দশমিনা ও গলাচিপায় নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্হা নেওয়ার ঘোষণা, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বীর মুক্তিযোদ্ধা আবুল বশার খানের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যপদ লাভ গোপালগঞ্জে জেলা পরিষদেের আয়োজনে মাসজুড়ে ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা করবো গোপালগঞ্জে এমপি ডাঃ কে এম বাবর গোপালগঞ্জে কলেজছাত্র জোবায়ের হত্যার প্রধান আসামি স্বপন গ্রেপ্তার দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,আদালতে ৬ মাসের সশ্রম কারাদন্ড মেহেন্দিগঞ্জে বিএনপি নেতা আসাদুজ্জামান মুক্তাকে ঘিরে ফেসবুকে অপপ্রচার! মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ, প্রতিবাদে নেতাকর্মীরা বিশ্ব মঞ্চে বাংলাদেশ : প্রত্যাশা ও অগ্রগতিতে আন্তর্জাতিক উপস্থিতি দৃশ্যমান জাসদের কার্যালয়ে পুলিশি অভিযান আবু জাফর সূর্যসহ আটক শতাধিক

গোপালগঞ্জে কলেজছাত্র জোবায়ের হত্যার প্রধান আসামি স্বপন গ্রেপ্তার

👤 🕐 ✏️ আপডেট: 👁 7 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে কলেজছাত্র জোবায়ের হত্যার প্রধান আসামি স্বপন গ্রেপ্তার

 

এইচ, এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
গোপালগঞ্জ প্রতিনিধি

নিহত জোবায়ের ভূঁইয়া গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি সরকারি হাজী লালমিয়া সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। গত বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় টিউশন শেষে বাড়ি ফেরার পথে জোবায়েরের ওপর হামলা চালায় একদলদূর্বৃত্ত। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। মামলায় কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তে জোবায়েরের উপর হামলার ঘটনায় প্রধান আসামি হিসেবে স্বপনের নাম উঠে আসে বলে পুলিশ জানিয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লার নির্দেশে গোপালগঞ্জ সদর থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জোবায়ের হত্যা মামলার প্রধান আসামী স্বপনকে গ্রেপ্তার করে। সেই সাথে  এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সদর থানা কর্তৃপক্ষ এদিকে জোবায়ের হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে লিটন, জান্নাত ও সোহেলসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এই হত্যাকান্ডে ও এর  সাথে সংশ্লিষ্ট কোন তথ্য পাওয় নতুন করে পাওয়া গেলে পর্বর্তীতে বিস্তারিত জানানো যাবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏