🔴 ব্রেকিং
আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার পটুয়াখালীর মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

👤 🕐 ✏️ আপডেট: 👁 5 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

—————–
এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ

———————
আসছে স্হানীয় সরকার নির্বাচন’কে সামনে রেখে “পৌর মেয়র” নির্বাচন করার লক্ষ্যে কোটালীপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার ৬নং ওয়ার্ডবাসীর সঙ্গে মত বিনিময় ও ভোট প্রার্থনা
করেন। স্বাগতিক বক্তব্যে উক্ত বিএনপি নেতা ৬নং ওয়ার্ড পৌরবাসীদের উদ্দেশ্যে বলেন আপনারা বিগত দিনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে কমিশনার পদে চার চার বার জয়ের মালা পরিয়েছেন, আপনারাই আমাকে পৌরসভার একটি চেয়ারে বসার সুযোগ করে দিয়েছেন। তাই আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আমি আপনাদের কাছে ঋণী এবং চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসছে আগামী স্হানীয় সরকার পৌর মেয়র নির্বাচনে অংশগ্রহন করতে চাই, এবং আমি আপনাদের অনুমতি প্রার্থনা করছি যদি আপনারা আমাকে পুনরায় সেবা করার সুযোগ করে দেন তাহলে আমি আপনাদের সেবা করতে পারবো।এ বক্তব্যে ৬নং ওয়ার্ডবাসী ওয়ালিউর রহমান হাওলাদারকে সমর্থন জানায়। উক্ত মত বিনিময় সভায় কোটালীপাড়া উপজেলা যুবদল নেতা মিরাজ সরদার বলেন ৬নং ওয়ার্ডের আপনারা যারা সমবেত হয়েছেন,আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটি কথা বলবো বিগত দিনে আমরা যাকে বিপদ আপদে কাছে পেয়েছি তিনি হলেন ওয়ালিউর রহমান হাওলাদার, তাই ওনাকে আগামীর স্হানীয় সরকার নির্বাচনে পৌর মেয়র হিসেবে দেখতে চাই এটাই রইলো আপনাদের প্রতি আমার বিনীত নিবেদন। কোটালীপাড়া উপজেলা বিএনপি’র অন্যতম নেতা কাজী অমিত মাহমুদ বলেন আপনারা সহ কোটালীপাড়াবাসী আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা এস,এম জিলানী ভাইকে আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন, সেই সাথে আমি আপনাদের কাছে দ্বাবী করছি আগামি স্হানীয় সরকার নির্বাচনে ওয়ালিউর রহমান হাওলাদারকে পৌর মেয়র পদে নির্বাচিত করে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ করে দিন। উক্ত মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সাত্তার সরদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদল খাঁন সহ দলের অন্যান্য নেতা কর্মী।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏