🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

👤 🕐 ✏️ আপডেট: 👁 6 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ও নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিসকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৩টা ১০ মিনিটে নাগেশ্বরী থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আনিসুর রহমান আনিস নাগেশ্বরী পৌরসভার মালভাঙ্গা (ভাই ভাই মোড়) এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আনিস নাগেশ্বরী থানার দুটি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে নাগেশ্বরী থানার মামলা নম্বর-১৯, তারিখ ২০ জুলাই ২০২৫; মামলাটিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। এছাড়া ১৭ অক্টোবর ২০২৫ তারিখে নাগেশ্বরী থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, ২০২৬ সালের ১৫ আগস্ট উপলক্ষে অটোরিকশাচালকদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আনিসুর রহমান জানিয়েছেন, তিনি দীর্ঘদিন রংপুরে আত্মগোপনে ছিলেন। ১৫ আগস্টের কয়েক দিন আগে রংপুরের মাহিগঞ্জ এলাকার একটি গ্রামে অটোরিকশাচালকদের মধ্যে খাবার বিতরণের ওই ভিডিও ধারণ করেন। পরে ১৫ আগস্ট ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন। পুলিশের ভাষ্য, ওই ভিডিওটি আনিসুর রহমানের ধারণ করা বলে তারা নিশ্চিত হয়েছে।

নাগেশ্বরী থানার একজন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏