🔴 ব্রেকিং
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন

উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা

👤 🕐 ✏️ আপডেট: 👁 33 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা

 

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা।আশ্বিন শেষে কার্তিক মাস শুরু, ঠিক তখনি গাছের ঝরা পাতা, শিশির ভেজা ঘাস কিংবা ঘন কুয়াশায় চাদরে ঢাকা প্রকৃতি। শীতের আগমন, শীতের আগমন সব মিলিয়ে শীতের পরশ একটু একটু করে লাগতে থাকে গায়ে। আর একসময় তা রূপ নেয় কনকনে ঠাণ্ডায়। তখন একটু উষ্ণতা ভরিয়ে তোলে মন। এই তো শীতকাল। কুয়াশার ফাঁকগলে আড়মোড়া কাটিয়ে পূব আকাশে সূর্যের উঁকি। কিংবা সবুজ ঘাসের বুকে চিকচিক শিশির ফোঁটা এই তো শীত। ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। পালা বদলের দোলায় গা ভাসায় গাছপালাও। উত্তরের বাতাসে পাতা ঝরার মুড়মুড় শব্দে মেতে উঠে সবাই। শহরের দালান কোঠায় শীতের উষ্ণতা একটু দেরিতে এলেও গ্রামীণ জনপদে আগেই পাওয়া যায় সরব উপস্থিতি। গরম কাপড়ের খোঁজে দোকানে দোকানে চলে আনাগোনা। বিত্তবানদের কাছে শীত উপভোগের হলেও খেটে খাওয়া মানুষের কাছে শীত বেশ অস্বস্তির।প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে হেমন্ত নামছে। এরপর শীতকাল। কিন্তু এখনই প্রকৃতি যেন জানান দিচ্ছে, শীতের আগমনী বার্তা। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীত নামা শুরু হয়েছে। এরই মধ্যেই প্রকৃতিতে বইতে শুরু করেছে হিম শীতল বাতাস
।
সারদিনের তীব্র গরম শেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা। শীতকে ঘিরে সক্রিয় হচ্ছে গ্রাম অঞ্চলের পিঠাপুলির দোকানগুলো।গ্রামের হাটবাজার গুলোতে জমেছে উঠেছে শীতের কাপড় বেচাকেনার ধুম।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏