🔴 ব্রেকিং
বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

👤 🕐 ✏️ আপডেট: 👁 8 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

 

নুরুল বশর, উখিয়া, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানী ছোট ব্রিজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইনানী এলাকার বাসিন্দা আব্দুল্লাহর বাড়িতে গত তিন দিন ধরে প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ খননের কাজ চলছিল। মঙ্গলবার ভোরে খননকাজের একপর্যায়ে হঠাৎ গ্যাস নির্গত হতে শুরু করে। একপর্যায়ে সেখানে আগুন ধরে যায়। পরে আগুনের শিখা ও বুদবুদ ওপরের দিকে উঠতে দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ উপস্থিত থেকে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম তদারকি করছেন।

ফায়ার সার্ভিসের কর্মীদের ভাষ্য অনুযায়ী, ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হওয়ার কারণে পানি ছিটিয়েও আগুনের তীব্রতা কমানো কঠিন হয়ে পড়ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাইকিং ও বাঁশি বাজিয়ে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে ভিড় সামাল দিতে তাঁদের বেগ পেতে হচ্ছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হচ্ছে।

ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের প্রকৃতি এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
MD Mijanur Rahman
MD Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏