🔴 ব্রেকিং
কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ

ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে মাহদী আমিনের আবেগ ঘন স্ট্যাটাস : কোন অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব পালনের সুযোগ:

👤 🕐 ✏️ আপডেট: 👁 30 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে মাহদী আমিনের আবেগ ঘন স্ট্যাটাস : কোন অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব পালনের সুযোগ:

শেখ ফরিদ উদ্দিন

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড.মাহদী আমিন তাঁর ভেরিফাইড ফেসবুকে এক বিশেষ বার্তায় জানিয়েছেন, বিএনপির ত্যাগী তরুণ নেতা এবং রাজপথের অকুতোভয় যোদ্ধা ইশরাক হোসেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ তাঁর রাজনৈতিক অধ্যায়ের কোনো সমাপ্তি নয়। বরং আত্মোপলব্ধি ও গণমানুষের ভালোবাসায় আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে তাঁর জন্য আরও বৃহত্তর দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে যাচ্ছে।

সৌদি আরব থেকে দেয়া আবেগঘন এক বার্তায় তিনি জানান, ওমরাহ পালনের উদ্দেশ্যে প্রবাসে অবস্থানকালেই তিনি তাঁর ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা ইশরাক হোসেনের পদত্যাগের খবর পান। দীর্ঘদিনের পথচলা, স্মৃতি এবং জাতীয়তাবাদী আদর্শে ইশরাকের অনন্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে ইশরাক হোসেনের ভূমিকা এবং তাঁর পারিবারিক ঐতিহ্য সর্বজনবিদিত। বিএনপির ইয়ুথ এনগেজমেন্ট, কূটনৈতিক যোগাযোগ, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ইশরাকের সঙ্গে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি তাঁর দেশপ্রেমের প্রশংসাও করেন।

ইশরাক হোসেনের সাময়িক সিদ্ধান্তের বিষয়ে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন বা মতভিন্নতা থাকতে পারে, তবে যে উদ্যোগ ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে, সেটির লক্ষ্য ও নৈতিকতা নিয়ে কোনো দ্বিধা নেই। তিনি স্পষ্ট করেন যে, প্রতিমন্ত্রী পদ বা পদত্যাগপত্র দিয়ে ইশরাক হোসেনের ত্যাগ ও রাজনৈতিক পরিচয় পরিমাপ করা যায় না; দেশের কল্যাণে তাঁর অবদান অনেক বেশি অর্থবহ।

একই সঙ্গে এই পদত্যাগের মধ্য দিয়ে বর্তমান সরকারের জবাবদিহিতার নীতি স্পষ্ট হয়েছে বলে মাহদী আমিনের বার্তায় উল্লেখ করা হয়। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন ও জনপ্রিয় একজন তরুণ নেতার সাহসী উদ্যোগের পরও যদি বিতর্কের সৃষ্টি হয়, সেখানেও সরকার জবাবদিহিতা নিশ্চিত করছে। এটি রাষ্ট্র বিনির্মাণে প্রতিটি পর্যায়ে সরকারের দায়বদ্ধতারই স্পষ্ট বার্তা।

বার্তাটির শেষাংশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড.মাহদী আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, ইশরাকের এই অভূতপূর্ব পদত্যাগ আত্মোপলব্ধি ও সংশোধনের সুযোগ তৈরি করেছে। ইনশাআল্লাহ, গণমানুষের ভালোবাসায় সামনের দিনগুলোতে তিনি আরও বড় ও গণমুখী রাজনৈতিক দায়িত্ব নিয়ে দেশের সেবায় ফিরবেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏