🔴 ব্রেকিং
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন

আওয়ামী লীগ পরিবার সদস্য পেলেন সার ডিলারশিপ, বাউফলে বিএনপির তীব্র ক্ষোভ

👤 🕐 ✏️ আপডেট: 👁 57 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
আওয়ামী লীগ পরিবার সদস্য পেলেন সার ডিলারশিপ, বাউফলে বিএনপির তীব্র ক্ষোভ

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালী বাউফল উপজেলায় সূর্যমনি ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে স্হানীয় রাজনৈতিক মহলে অসন্তোষ তৈরি হয়েছে। নিয়ম মেনে নিয়োগের কথা প্রশাসন জানালেও,আওয়ামী লীগ পরিবারের এক সদস্য ডিলারশিপ পাওয়ায় স্হানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোপ প্রকাশ করেছেন।

যাচাই -বাছাই কমিটির সুপারিশের ভিওিতে কাইউম হোসেন মৃধাকে সার ডিলার হিসেবে নিয়োগপএ দেওয়া হয়।

কাইউমের ভাই আসাদ মৃধা সূর্যমনি ইউনিয়ন ছাএলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আসাদ আত্মগোপনে আছেন।

আসাদ আত্মগোপনে যাওয়ার পর থেকে তার ভাই কাইউম সারের দোকান পরিচালনা করেছিলেন এবং পরবর্তীতে নিজেই ডিলার হিসেবে নিয়োগ পান।

স্হানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, অতিতে তারা এই পরিবারের সদস্যদের হাতে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। ইউনিয়ন বিএনপি নেতা ফুহাদ হোসেন জানান, যাঁর ভাই যুবলীগ নেতা এবং যাঁর পুরো পরিবার আওয়ামী রাজনীতির সাথে যুক্ত, তাঁকে ডিলারশিপ দেওয়ায় রাজপথের নেতাকর্মীরা হতাশ হয়েছেন।

সার ডিলার নিয়োগ নীতিমালা অনুযায়ী দুই দফায় বাউফল থেকে মোট ১০৮ জন আবেদন করেন। জেলাও উপজেলা কমিটি সরোজমিনে যাচাই- বাছাইয়ের পর ৩ জনের নাম সুপারিশ করে মন্ত্রনালয়ে পাঠায় এবং মন্ত্রনালয় থেকে ১ জন চুড়ান্ত হয়।

বাউফল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মিলন জানান, সরকারি বিধি অনুযায়ী সঠিক তদন্তের পর মন্ত্রনালয় নিয়োগ দিয়েছে। এখানে স্বজনপ্রীতির কোন সুযোগ ছিল না।

কৃষি বিভাগ নিয়মতান্ত্রিক নিয়োগের দাবি করলেও, স্হানীয় বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে অতীত রাজনৈতিক দ্বন্দ্বে কারণে অসন্তোষ অব্যাহত রয়েছে।
“তারিখ” ১৩/১০/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏