🔴 ব্রেকিং
বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

সৌদি বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ সরকারি খরচে আনা হবে

👤 🕐 ✏️ আপডেট: 👁 40 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
সৌদি বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ সরকারি খরচে আনা হবে

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি গোষ্ঠীর হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই ঘটনায় গুরুতর আহত আরও চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি জানান, হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বন ও নিরাপদ স্থানে থাকার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিমান চলাচলসংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি গোষ্ঠীর হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে চলমান সংঘাত অবিলম্বে বন্ধ এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় ও বিস্তারিত তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏