🔴 ব্রেকিং
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন

সাংবাদিক অধিকার আন্দোলনের নেতা আবু জাফরের ৫১তম জন্মবার্ষিকী ১২ অক্টোবর

👤 🕐 ✏️ আপডেট: 👁 62 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
সাংবাদিক অধিকার আন্দোলনের নেতা আবু জাফরের ৫১তম জন্মবার্ষিকী ১২ অক্টোবর

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের সভাপতি আহমেদ আবু জাফরের ৫১তম জন্মবার্ষিকী ১২ অক্টোবর। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ করে মফস্বল সাংবাদিকদের নানা সমস্যা সম্ভাবনার ১৪ দফা দাবি নিয়ে কাজ করার মধ্য দিয়ে তিনি সাংবাদিক সমাজে আস্থা এবং পরিচিতি অর্জন করেছেন।

আহমেদ আবু জাফর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ২০১৩ সালে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। পরবর্তী সময়ে সংগঠনটির নেতৃত্ব ও নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতির দায়িত্বও পালন করছেন।

বিশেষ করে মফস্বল সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে তিনি দায়িত্বশীল ভুমিকা পালন করছেন। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হয়রানি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনাগুলোর প্রতিকার নিশ্চিত করতে পৃথক সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তোলেন তিনি। জাতীয় গণমাধ্যম সপ্তাহের উদ্যোক্তাও তিনি।

সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত দায়িত্বশীলতা এবং সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়েও তিনি কাজ করছেন। ২০২২ সালে ৩০ টি জাতীয় ভিত্তিক সাংবাদিক সংগঠনের সমন্বয়ে গড়ে তোলেন এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এ্যাবজা)।

তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং তাঁদের অধিকার আদায়ে সাংগঠনিক উদ্যোগ জোরদার করা তাঁর কার্যক্রমের অন্যতম ক্ষেত্র।

তিনি মিডিয়া ক্যানভাস ম্যাগাজিন ও বাংলা পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠিতে তার জন্ম এবং এখানেই তার বেড়ে ওঠা। ব্যক্তি জীবনে তিনি দুই ছেলে মেয়ের পিতা।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏