🔴 ব্রেকিং
কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার পটুয়াখালীর মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীর কলাপাড়া মহিপুরে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার পটুয়াখালীতে পুলিশের জালে যুবক,সঙ্গে মিলল দেশীয় অস্ত্র নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন

মাদারীপুর পচ্চাদ বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: গোল্ডেন লাইন বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৭

👤 🕐 ✏️ আপডেট: 👁 95 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
মাদারীপুর পচ্চাদ বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: গোল্ডেন লাইন বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৭

 

রিয়াজ উদ্দিন:

মাদারীপুরের পচ্চাদ বাজারে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

শনিবার (৮ আগস্ট ২০২৬) দুপুর ২টার দিকে মাদারীপুর পচ্চাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্হানীয়রা জানান, গোল্ডেন লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্য যাচ্ছিল। অপরদিকে একটি প্রাইভেটকার কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল পচ্চাদ বাজার এলাকায় পৌঁছালে বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি মারাত্নকভাবে ক্ষতিগ্রস্হ হয় এবং ভেতরে থাকা যাএীরা আহত হন।

স্হানীয় প্রত্যক্ষদশীদের অভিযোগ, গোল্ডেন লাইন বাসটি দ্রুতগতিতে চলছিল। তবে দূর্ঘটনার প্রকৃত কারন তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

দুর্ঘটনার খবর পেয়ে মাদারীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। স্হানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাদারীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে খানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের সৃষ্টি হয়েছে। সড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং চালকদের আরও সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর দাবি জানিয়েছেন স্হানীয়রা।

দুর্ঘটনার সঠিক কারণ ও নিহত ব্যক্তির পরিচয়সহ বিস্তারিত তথ্য জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের অপেক্ষা করা হচ্ছে।
“তারিখ” ০৮/০৮/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏