🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

ফেনীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 52 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
ফেনীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

আবুল হাসনাত তুহিন, ফেনী:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফেনীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ফেনী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মৎস্য পক্ষের সমাপনী উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মৎস্যবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কুইজ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মৎস্য সম্পদের গুরুত্ব, মাছ চাষ, সংরক্ষণ ও মৎস্যসম্পদ রক্ষায় তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
পরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য চাষি, মৎস্যজীবী ও বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী সভায় বক্তারা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য উৎপাদনে ফেনীকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও পরিবেশবান্ধব মাছ চাষ পদ্ধতির প্রসার ঘটাতে হবে।
বক্তারা আরও বলেন, জাটকা নিধন রোধ, মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি দপ্তরের পাশাপাশি মৎস্য চাষি, জেলে ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় দেশের মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে মৎস্য বিভাগের চলমান কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে সমাপনী ঘোষণার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏