জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সফরসঙ্গী গাড়িবহরে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রতিমন্ত্রীর সফরসঙ্গী পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।
জানা গেছে, নিজ নির্বাচনী এলাকায় দুই দিনের সরকারি সফরের দ্বিতীয় দিন শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর প্রতিমন্ত্রী গলাচিপা উপজেলা থেকে দশমিনার উদ্দেশ্য রওনা হন।
পথে গলাচিপা – দশমিনা মহাসড়কের আরজবেগী এলাকায় প্রতিমন্ত্রীর বহরে থাকা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় বহরে থাকা মোটরসাইকেলের পাঁচজন নেতাকর্মী আহত হন। দুর্ঘটনার পর স্হানীয়রা ও বহরে থাকা অন্যসহকর্মীরা দ্রুত উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হয়েছে।
এ দিকে দুর্ঘটনার সু নিদিষ্ট কারণ এবং আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিশষটি তদন্ত করে দেখছে পুলিশ।
