জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ অন্তর দাস(২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রাত ৯টা ২৫ মিনিটের দিকে বাউফল থানাধীন আদাবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজারের পৃর্ব পাশে মোতাহার মীরের চায়ের দোকানের পশ্চিম পাশে থাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্তর দাস পটুয়াখালীর দশমিনা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষীপুর এলাকার কানাই দাসের ছেলে। তার মায়ের নাম কৃষ্ণা রানী দাস ওরফে নিলীমা। বর্তমানে তিনি দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দর এলাকার জুয়েলারী পট্টিতে বসবাস করেন বলে পুলিশ সুএে জানা গেছে।
অভিযানকালে তার কাছ থেকে ২৪(চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
“তারিখ” ০৩/১০/২০২৬
