🔴 ব্রেকিং
নওগাঁর সাত প্রবাসীর দীর্ঘ আড়াই মাস পরে মৃতদেহ ফিরছে , ঋণের বোঝা নিয়ে দিশাহারা পরিবার শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

👤 🕐 ✏️ আপডেট: 👁 96 বার পড়া হয়েছে ⏱ 1 মিনিট পড়তে হবে
পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ অন্তর দাস(২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রাত ৯টা ২৫ মিনিটের দিকে বাউফল থানাধীন আদাবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজারের পৃর্ব পাশে মোতাহার মীরের চায়ের দোকানের পশ্চিম পাশে থাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্তর দাস পটুয়াখালীর দশমিনা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষীপুর এলাকার কানাই দাসের ছেলে। তার মায়ের নাম কৃষ্ণা রানী দাস ওরফে নিলীমা। বর্তমানে তিনি দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দর এলাকার জুয়েলারী পট্টিতে বসবাস করেন বলে পুলিশ সুএে জানা গেছে।

অভিযানকালে তার কাছ থেকে ২৪(চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

“তারিখ” ০৩/১০/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏