জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ঘোষিত কমিটিকে’পকেট কমিটি ‘আখ্যা দিয়ে তা বাতিল কোন গঠনের পুনগঠনের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন পদ বঞ্চিত নেতাকর্মীরা।
বুধবার বিকেলে দুমকি উপজেলা শহরে সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার এর নেতৃত্বে শতাধিক বিক্ষুব্ধ নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি’র কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন জসিম উদ্দিন শ্ম্পু, হাবিবুর রহমান নান্নু, ও শহীদ সরদারসহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা হাতে ঝাড়ু নিয়ে ঘোষিত কমিটির বিরুদ্ধে। ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, তৃনমুলের নেতা কর্মীদের মতামত অপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নেতাদের বাদ দিয়ে পক্ষপাতমূলকভাবে কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে। বলে তারা অভিযোগ করেন।
ভিক্ষুভকারীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে আংশিক কমিটি পুনর্গঠন করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সম্প্রীতি দুমকি উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে জাকির আলম মিলন, এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম রুবেল দায়িত্ব পান। সংগঠন সূত্রে জানা গেছে, তৃণমূলকে শক্তিশালী করতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, “আমরা তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
তৃণমূল নেতাকর্মীরা বলেছেন, দলের সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে দ্রুত বিষয়টির সমাধান প্রয়োজন। অন্যথায় এ নিয়ে আরও বড় ধরনের কর্মসূচি আসতে পারে বলে তারা জানিয়েছেন।
