🔴 ব্রেকিং
বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, দুই জেলের কারাদণ্ড

👤 🕐 ✏️ আপডেট: 👁 50 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, দুই জেলের কারাদণ্ড

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে পায়রা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য বিভাগের তথ্যমতে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দুজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি, মোঃ সুজন হাওলাদার (২৫) গ্রামঃ ভিকাখালী, উপজেলাঃ মির্জাগঞ্জ, মোঃ ইউসুফ আকন (৩৫) গ্রামঃ ভিকাখালী,উপজেলাঃ মির্জাগঞ্জ। অভিযানকালে জেলেদের কাছ থেকে যে সমস্ত মালামাল জব্দ করা হয়েছে, ইন্জিলচালিত ট্রলার :২টি, অবৈধ কারেন্ট জাল:১০,০০০( দশ হাজার) মিটার।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে আটককৃত দুই জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা, মোঃ মাহফুজুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন ব্যাপি মা ইলিশ রক্ষা কর্মসূচি বলৎ থাকবে।

পায়রা নদী ছাড়াও লোহালিয়া ও পাঙ্গুবি নদীতে নিয়মিতভাবে মৎস্য বিভাগের এই যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। দুমকি উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অদম্য তৎপরতা দেশের মৎস্য সম্পদ বাড়াতে বিশেষ ভুমিকা রাখবে। কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি স্হানীয় জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
“তারিখ” ২০/১০/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏