🔴 ব্রেকিং
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন

দুমকিতে দিনের বেলায় ঘর চুরি নগদ টাকা ও স্বর্নলংকার নিয়ে গে/ছে চোর/!

👤 🕐 ✏️ আপডেট: 👁 54 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
দুমকিতে দিনের বেলায় ঘর চুরি নগদ টাকা ও স্বর্নলংকার নিয়ে গে/ছে চোর/!

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকি উপজেলায় রিপন পাহলানের ঘরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘর থেকে নগদ ৯০ হাজার টাকা, ৮ আনা ওজনের একটি স্বর্নের চেইন এবং একটি আংটি চুরি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্হানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানাযায়, রিপন পাহলানের ঘরের চুরির খবর ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনা স্হলে ছুটে আসেন এলাকার লোকজন। পরে তাঁরা ঘটনাটি সম্পর্কে খোঁজ খবরনেন। ঘর থেকে নগদ টাকা ও স্বর্নলংকার চুরির ঘটনায় ক্ষোপ প্রকাশ করেছেন স্হানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এধরণের ঘটনা প্রতিররোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে এলাকার মানুষ নিরাপদে বসবাস করতে পারেন।

স্হানীয় বাসিন্দারা আরও বলেন, চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা গেলে চুরি যাওয়া মালামাল উদ্ধারের সম্ভাবনা তৈরি হবে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহণের জন্য তাঁরা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে স্হানীয় সাবেক ইউপি সদস্য বিপ্লব আকন বলেন, চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণের দাবি জানাচ্ছি।

দুমকি থানার পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, “আমরা ঘটনাস্হলে গিয়ে পরিদর্শন করছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে”।

এলাকাবাসী প্রত্যাশা,পুলিশ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করবে এবং চুরি যাওয়া নগদ টাকা ও স্বর্নলংকার উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্হানীয়রা।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏