🔴 ব্রেকিং
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন

দুমকিতে ডিবি পুলিশের অভিযানে ৩৬৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

👤 🕐 ✏️ আপডেট: 👁 50 বার পড়া হয়েছে ⏱ 1 মিনিট পড়তে হবে
দুমকিতে ডিবি পুলিশের অভিযানে ৩৬৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোশারেফ হোসেন ওরফে মোশারফ(৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বগা ফেরিঘাটসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৩৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোশারফ হোসেন পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দাসপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে কক্সবাজার সদর থানাধীন সৈকতপাড়ার এজাহার মিয়ার কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেছিলেন বলে পুলিশ সুএে জানা গেছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে

“তারিখ ” ০৯/১০/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏