রিয়াজ উদ্দিন
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আকস্মিক বজ্রপাতের ঘটনায় গোয়ালঘরে থাকা দুটি গবাদিপশু(গরু) মারা গেছে। ঘটনাটি ঘটে বহরমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদমপুর গ্রামের নেহালগঞ্জ বাজারের পশ্চিম পাশে, রোজ রবিবার, ০৬/০৯/২০২৬ বিকেল ৪টার হালকা বৃষ্টির সময়ে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম হানিফ মুন্সি, যিনি ওই এলাকার মৃত কাঞ্চন মুন্সির ছেলে। পেশায় তিনি একজন সাধারণ কৃষক। তার জীবনে প্রধান সম্বল ও জীবিকার অন্যতম অবলম্বন ছিল এই দুটি গরু।
গ্রামীণ অর্থনীতিতে গবাদিপশু কেবল সম্পদ নয়, বরং পরিবারের আয়ের প্রধান চালিকাশক্তি।
একই সাথে দুটি গরুর মৃত্যুতে হানিফ মুন্সির পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। এর ফলে পরিবারটি স্বাভাবিক জীবনযাএা মারাত্মক ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণ কৃষকদের পক্ষে এ ধরনের হঠাৎ বিপর্যয় কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন। তাই ক্ষতি গ্রস্ত কৃষক হানিফ মুন্সিকে পুনরায় স্ববালম্বী করে তুলতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিওিতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়েছে।
বজ্রপাতের মত প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে প্রান্তিক কৃষকের রক্ষা করতে গোয়ালঘর ও ফসলের মাঠে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্হার প্রসার ঘটানো দরকার। একই সাথে ক্ষতিগ্রস্ত হানিফ মুন্সির মতো কৃষকের জন্য সরকারি অনুদান বা প্রণোদনার ব্যবস্হা করা অত্যন্ত জরুরি।
