🔴 ব্রেকিং
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত জাপানপ্রবাসী বাড়িতে হামলা, ঢাকায় চিকিৎসাধীন বিপ্রদাস মণ্ডল

👤 🕐 ✏️ আপডেট: 👁 37 বার পড়া হয়েছে ⏱ 4 মিনিট পড়তে হবে
টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত জাপানপ্রবাসী  বাড়িতে হামলা, ঢাকায় চিকিৎসাধীন বিপ্রদাস মণ্ডল

 

এইচ, এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
গোপালগঞ্জ প্রতিনিধি:

জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন জাপানপ্রবাসী যুবক বিপ্রদাস মণ্ডল (২৭)। বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বিপ্রদাসের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
গত ৭ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বরইহাটি মণ্ডলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিপ্রদাস ওই এলাকার বিরেন মণ্ডলের ছেলে। দীর্ঘদিন জাপানে থাকার পর বিয়ের উদ্দেশ্যে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। তবে বিয়ের প্রস্তুতির মধ্যেই হামলার শিকার হওয়ায় তাঁর পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ ঘটনায় বিপ্রদাসের বড় ভাই বিতুল মণ্ডল বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় অভিযোগ করেন। অভিযোগে একই এলাকার দিনবন্ধু মণ্ডলের দুই ছেলে অরুণ মণ্ডল (৪৮) ও পলাশ মণ্ডল (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে।
জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ও অভিযুক্তদের বাড়ি পাশাপাশি। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁরা বিপ্রদাসের ওপর অতর্কিত হামলা চালান। অভিযোগে বলা হয়, হামলার সময় বিপ্রদাসের মাথার ডান পাশে শক্ত কাঠ দিয়ে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। এ সময় তাঁর চোখের পর্দা ফেটে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন বাদী। এ ছাড়া লাঠি দিয়ে তাঁর হাত-পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। বিপ্রদাসের ওপর হামলার খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁদেরও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়া হয়।
হামলার পর স্থানীয় লোকজন আহত বিপ্রদাসকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
বিয়ের আগমুহূর্তে এমন ঘটনায় ভেঙে পড়েছে পরিবার।
আহত বিপ্রদাসের বাবা বিরেন মণ্ডল অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাঁদের বাড়িতে ঢুকে ছেলের ওপর হামলা চালানো হয়েছে। দীর্ঘদিন পর তাঁর ছেলে জাপান থেকে দেশে এসেছিলেন। কয়েক দিনের মধ্যেই তাঁর বিয়ের কথা ছিল। কিন্তু এই হামলায় ছেলে গুরুতর আহত হওয়ায় পরিবারের আনন্দের পরিবেশ এখন দুশ্চিন্তায় পরিণত হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, বিপ্রদাস দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করতেন। বিয়ে করার উদ্দেশ্যে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁর ওপর এমন হামলার ঘটনায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত অরুণ মণ্ডল ও পলাশ মণ্ডলের বাড়িতে গেলে পরিবারের কোনো পুরুষ সদস্যকে পাওয়া যায়নি। এ সময় অভিযুক্তদের পরিবারের কয়েকজন নারী সদস্য বিষয়টি তাঁদের ভুল হয়েছে বলে জানান। পরে মুঠোফোনে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমেন ঢালী বলেন, তাঁর এলাকায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার তিনি তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মামলা হয়েছে, বলছে পুলিশ,
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, বরইহাটি গ্রামে জাপানপ্রবাসী বিপ্রদাসকে গুরুতর আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।এদিকে বিয়ের উদ্দেশ্যে দেশে এসে নিজ বাড়িতে হামলার শিকার হওয়ার ঘটনায় বিপ্রদাসের পরিবার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশা করছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏