এইচ,এম আওলাদ
(ক্রাইম রিপোর্টার)
ক্রাইমপেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। বিদায়ী অতিথিকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন তিনি। একই সঙ্গে নতুন কর্মস্থলে তাঁর সফলতা ও উত্তরোত্তর কর্মজীবনের অগ্রগতি কামনা করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমানসহ গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মোহাম্মদ জিয়াউল হকের কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমে তাঁর অবদানের কথা স্মরণ করেন। উপস্থিত কর্মকর্তারা তাঁর সুস্বাস্থ্য, সুখ ও নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।
