🔴 ব্রেকিং
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন

কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি

👤 🕐 ✏️ আপডেট: 👁 8 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি

 

এইচ. এম. আওলাদ, গোপালগঞ্জ প্রতিনিধি:
স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি শিক্ষার্থীদের হাত ধোয়ার বিভিন্ন ধাপের প্রদর্শনী পর্যবেক্ষণ করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ করেন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী রানী। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। প্রদর্শনীতে সাবান ও নিরাপদ পানি ব্যবহার করে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে তুলে ধরা হয়। পাশাপাশি খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর ভালোভাবে হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
আয়োজকেরা জানান, অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে বিভিন্ন রোগজীবাণু শরীরে প্রবেশ করতে পারে। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। তাই শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করে তোলা এবং দৈনন্দিন জীবনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। তাঁরা আরও মনে করেন, বিদ্যালয় পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবে। একই সঙ্গে পরিবার ও সমাজে পরিচ্ছন্নতা বিষয়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏