🔴 ব্রেকিং
বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

কেন্দ্রীয় ব্যাংকের ৭৮৮ কোটি টাকা ঋণ শোধ করলো সরকার

👤 🕐 ✏️ আপডেট: 👁 64 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
কেন্দ্রীয় ব্যাংকের ৭৮৮ কোটি টাকা ঋণ শোধ করলো সরকার

মাহমুদুল হাসান : বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে ঋণ না নিয়ে আগের ঋণের ৭৮৮ কোটি টাকা পরিশোধ করেছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে এ অর্থ পরিশোধ করা হয়।

এর ফলে গত জুন শেষে বাংলাদেশ ব্যাংকে সরকারের পুঞ্জীভূত ঋণের স্থিতি ৯৪ হাজার ৫২ কোটি টাকা থেকে কমে ২৪ সেপ্টেম্বর ৯৩ হাজার ২৬৪ কোটি টাকায় নেমে এসেছে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ কমলেও বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়েছে। জুন শেষে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারের ঋণ ছিল ৫ লাখ ৯১ হাজার ৪২৪ কোটি টাকা। ২৪ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১৮ হাজার ৪০৩ কোটি টাকায়। ফলে কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক মিলিয়ে ব্যাংক খাতে সরকারের মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৬৬৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সরকারের আয় ও ব্যয়ের ঘাটতি পূরণে ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেওয়া হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, সামাজিক নিরাপত্তা, ভর্তুকি, উন্নয়ন প্রকল্প এবং আগের ঋণের সুদ ও আসল পরিশোধে এ অর্থ ব্যয় করা হয়।

চলতি অর্থবছরে পুরো ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে প্রথম প্রান্তিকেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯০ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধের ফলে নতুন টাকা বাজারে আসার প্রবণতা কমতে পারে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক। তবে একই সময়ে বাণিজ্যিক ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণপ্রবাহে চাপ তৈরি হতে পারে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন ঋণ না নিয়ে পুরোনো ঋণ পরিশোধ ইতিবাচক হলেও সরকারের সামগ্রিক ঋণ ব্যবস্থাপনা বুঝতে বাণিজ্যিক ব্যাংকসহ অন্যান্য উৎসের ঋণও বিবেচনায় নেওয়া জরুরি।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏