🔴 ব্রেকিং
বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

কদমতলা বাজার থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

👤 🕐 ✏️ আপডেট: 👁 51 বার পড়া হয়েছে ⏱ 1 মিনিট পড়তে হবে
কদমতলা বাজার থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকিতে বিএনপির কার্যালয় ভাঙচুর ও মারধরের মামলায় সাইফুল ইসলাম কামাল (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম কামাল দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। পাশাপাশি তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুইবার নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জলিশা গ্রামের মৃত জাহাঙ্গীর ফরাজীর ছেলে।

পুলিশ সুএে জানা গেছে, বিএনপির কার্যালয় ভাঙচুর ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে সাইফুল ইসলাম কামালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে সাইফুল ইসলাম কামালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
“তারিখ ” ১৮/১০/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏