🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উপচার্য (ভিসি) অপসারণের দাবিতে আন্দোলনের টানা দশম দিন

👤 🕐 ✏️ আপডেট: 👁 58 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উপচার্য (ভিসি) অপসারণের দাবিতে আন্দোলনের টানা দশম দিন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উপচার্য (ভিসি) অপসারণের দাবিতে টানা দশম দিনে গড়িয়েছে। দীর্ঘস্হায়ী এই আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
আন্দোলনকারীরা অভিযোগ করছেন, বর্তমান প্রশাসনের বিভিন্ন সিদ্বান্তে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে। এছাড়া শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়হীনতা, প্রশাসনিক অদক্ষতা এবং নানা অনিয়মের অভিযোগ তুলে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতিদিনের মত আজও শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত ভিসির পদত্যাগের দাবি জানান।

আন্দোলনকারীদের দাবি পুরন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মবিরতির কারণে ক্লাস ও পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। অনেক শিক্ষার্থী দ্রুত দ্রুত সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আন্দোলনকারী শিক্ষক নেতারা বলেন,বিশ্ববিদ্যালয়ের স্বভাবিক পরিবেশ ও শিক্ষার মান রক্ষার স্বার্থে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, একটি গ্রহণযোগ্য ও কার্যকর সমাধানের মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোন বক্তব্য পাওয়া যায়নি।তবে সংশ্লিষ্ট সুএ জানিয়েছে,পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যহত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ জহিরুল হক বলেন,আগামী কালকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয় চলমান এই সংকট
নিরসনে শিক্ষামন্ত্রনালয় ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।
২০/০৫/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏