🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

খুলনার দক্ষিণডিহিতে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীর দ্বিতীয় দিনে অসাম্প্রদায়িকতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 84 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
খুলনার দক্ষিণডিহিতে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীর দ্বিতীয় দিনে অসাম্প্রদায়িকতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

 

-মোঃ আশরাফুল ইসলাম রাজু
ফুলতলা উপজেলা(খুলনা) প্রতিনিধি

‘রবীন্দ্রনাথ ও অসাম্প্রদায়িকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
​নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনার ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ‘রবীন্দ্রনাথ ও অসাম্প্রদায়িকতা’ এই মূলসুরকে সামনে রেখে আয়োজিত হয়েছে বিশেষ আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে কবির জীবনদর্শন ও সাংস্কৃতিক চেতনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​বাংলা সাহিত্যের আলোকবর্তিকা রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে খুলনার দক্ষিণডিহি এখন উৎসবমুখর। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজ বিকাল সাড়ে তিনটায় ‘রবীন্দ্রনাথ ও অসাম্প্রদায়িকতা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।
​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এবং খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো: মোস্তফা সরোয়ার। অনুষ্ঠানে কবির কর্মময় জীবনের ওপর আলোকপাত করে স্মারক বক্তৃতা প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা।
​ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা-র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। আলোচনা শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের, যা সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে। বিশ্বকবির স্মৃতিবিজড়িত এই আঙিনা রবীন্দ্র অনুরাগীদের স্বতঃস্ফূর্ত পদচারণায় মুখর হয়ে ওঠে। বক্তারা কবির অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏