🔴 ব্রেকিং
কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় :নৌপরিবহন সচিব স্বামীর স্বীকৃতি পেতে দশমিনায় তরুনীর অনশন দশমিনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন,বর্ণাট্য র‍্যালি ও আলোচনা সভা নওগাঁর সাত প্রবাসীর দীর্ঘ আড়াই মাস পরে মৃতদেহ ফিরছে , ঋণের বোঝা নিয়ে দিশাহারা পরিবার শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী

খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব: নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী

👤 🕐 ✏️ আপডেট: 👁 197 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব: নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী

 

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
ময়মনসিংহের নান্দাইলের চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্টের২৪এপ্রিল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আধুনিক যুগে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধুলার মনোযোগী হলে শুধু পরিবার ও দেশ নয়, শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব।
এই মাঠ থেকেই তৈরি হবে আগামীর জাতীয় পর্যায়ের খেলোয়াড়, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে তুলে ধরবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি সরকার অন্যান্য বিষয়ের পাশাপাশি খেলাধুলার ব্যাপারেও জোর দিয়েছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্রীড়া কার্ড’ উদ্বোধন করেছেন। এর মাধ্যমে ক্রীড়াবিদরা আর্থিকসহ নানান সুবিধা পাবেন। এজন্য খেলাধুলার প্রসারে দেশের বিভিন্ন এলাকায় মিনি স্টেডিয়াম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏