🔴 ব্রেকিং
চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কক্সবাজার উখিয়া শহিদ মিনারে ধর্ষণের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

👤 🕐 ✏️ আপডেট: 👁 66 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
কক্সবাজার উখিয়া শহিদ মিনারে ধর্ষণের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

 

কামাল উদ্দিন
কক্সবাজার প্রতিদিন

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং রামিসার ধর্ষণকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উখিয়া শহিদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচির আয়োজন করে সামাজিক, মানবিক ও যুব উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন Youth Organization for Social Development (YOSD)।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, তরুণ সমাজ, সাংবাদিক ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ও কঠোর শাস্তির কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৬টি সামাজিক, মানবিক ও যুব উন্নয়নমূলক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন—
হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন,
সিএইচআরডিএফ,
ভোরের আলো ছাত্র ফাউন্ডেশন,
দীপ্ত জাগরণ ফাউন্ডেশন,
হাসিঘর ফাউন্ডেশন,
ড্রিম ডান্স ক্লাব,
লয়েল বাংলাদেশ,
হার্ট সোসাইটি,
আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাব,
ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার,
আল ইত্তেহাদ ছাত্র ও যুব ফেডারেশন,
গার্ডেনিয়া ল্যাঙ্গুয়েজ কেয়ার,
আল আমিন ফাউন্ডেশন,
পালং প্রতিবন্ধীদের একতা সংগঠন,
ম্যাজিক ইনিশিয়েটিভ এবং
জাতীয় সাংবাদিক সংস্থা।

এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন— ভয়েস অব পালংয়ের হতা, পালং কন্ঠ এবং দৈনিক সময় বায়ান্ন।

বক্তারা আরও বলেন, “আমাদের বিবেক জাগ্রত হওয়ার এখনই সময়। ধর্ষণকারীদের প্রতি কোনো ধরনের ছাড় নয়—ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏