🔴 ব্রেকিং
বাউফলে ভূমি অফিসের মসজিদ অবৈধ দখলে,সরকারি নির্দেশনা অমান্য -প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান

👤 🕐 ✏️ আপডেট: 👁 42 বার পড়া হয়েছে 1 মিনিট পড়তে হবে
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে  জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে দেশি-বিদেশি হাজারো মুসল্লি অংশ নেন।
এর আগে সকাল ৭টা ১৯ মিনিটে জাতীয় ঈদগাহে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সকাল ৭টা ২৭ মিনিটে পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ঈদের প্রধান জামাতে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি যানবাহন চলাচল ও পার্কিংয়ে বিশেষ বিধিনিষেধ আরোপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏