🔴 ব্রেকিং
চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিলউদ্দিন আর নেই

👤 🕐 ✏️ আপডেট: 👁 83 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিলউদ্দিন আর নেই

সাভার প্রতিনিধি: হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিলউদ্দিন আর নেই।  সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কফিল উদ্দিন ইহলোক ত্যাগ করেছেন।

রোববার (৩১ মে) ভারতের দিল্লির একটি হাসপাতালে কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। ভারতের দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আলহাজ্ব কফিল উদ্দিন হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে সাভার উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পাশাপাশি সাভার উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদানের জন্য তিনি এলাকায় সুপরিচিত ছিলেন।

কফিল উদ্দিনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏