🔴 ব্রেকিং
দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক

দুমকিতে চিকিৎসাসেবায় আস্হার নাম ডক্টর অমিতাব তরফদার

👤 🕐 ✏️ আপডেট: 👁 142 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দুমকিতে চিকিৎসাসেবায় আস্হার নাম ডক্টর অমিতাব তরফদার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালী দুমকি উপজেলার মানুষের কাছে চিকিৎসাসেবায় আস্হার প্রতীক হয়ে উঠেছেন ডক্টর অমিতাব তরফদার। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা,সত্যতা ও মানবিকতা দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

স্হানীয়দের মতে, রোগীদের প্রতি আন্তরিক আচরণ ও সঠিক চিকিৎসা প্রদানের কারনেই তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্হান করে নিয়েছেন।

জানাগেছে,প্রতিদিন দুর-দুরান্ত থেকে অসংখ্য রোগী তার কাছে চিকিৎসা নিতে আসেন।রোগীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজনীয় পরীক্ষা -নিরীক্ষার পর সঠিক পরামর্শ প্রদান এবং সহজ ভাষায় রোগ সম্পর্কে বুঝিয়ে বলার কারণে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

স্হানীয় বাসিন্দারা জানান, অনেক সময় অসহায় ও দরিদ্র রোগীদের প্রতি ও তিনি সহানুভূতিশীল আচরণ করেন। চিকিৎসাসেবাকে তিনি শুধু পেশা নয়,মানবসেবার অংশ হিসেবে দেখেন বলেও মন্তব্য করেন অনেকে।

ডক্টর অমিতাব তরফদারের চিকিৎসা সেবায় সন্তুষ্ট রোগীরা বলেন,তিনি খুব দৈর্য্য নিয়ে” রোগীর কথা শোনেন এবং আন্তরিক ভাবে চিকিৎসা দেন।তার ব্যবহারে রোগীরা স্বস্তি পান।”

সচেতন মহলের মতে,বর্তমান সময়ে যখন অনেক মানুষ সঠিক চিকিৎসা সেবা নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তখন ডক্টর অমিতাব তরফদারের মতো মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নিরলস প্রচেষ্টা ও সেবামূলক মনোভাব দুমকির স্বাস্থ্যখাতে ইতিবাচক ভূমিকা রাখছে।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তিনি সাধারণ মানুষের পাশে থেকে নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে যাবেন। এবং মানব কল্যানে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
২৬/০৫/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏