🔴 ব্রেকিং
ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

অবিলম্বে সাংবাদিকদের ঈদ বোনাসসহ বেতনভাতা পরিশোধে বিএফইউজে-ডিইউজের আহ্বান

👤 🕐 ✏️ আপডেট: 👁 41 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
অবিলম্বে সাংবাদিকদের ঈদ বোনাসসহ বেতনভাতা পরিশোধে বিএফইউজে-ডিইউজের আহ্বান

 

প্রেস বিজ্ঞপ্তি ঃ ইকবাল মজুমদার তৌহিদ
(দফতর সম্পাদক)ঃ
অবিলম্বে সাংবাদিকদের ঈদ বোনাসসহ বেতনভাতা পরিশোধে বিএফইউজে-ডিইউজের আহ্বান
অবিলম্বে সাংবাদিকদের ঈদ বোনাসসহ বেতনভাতা পরিশোধে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ বুধবার বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
নেতৃবৃন্দ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের বেতন বোনাস প্রদান এবং জনকণ্ঠে বিরাজমান পরিস্থিতিতে সাংবাদিকদের বোনাসসহ বকেয়া পরিশোধ করে বিদ্যমান পরিস্থিতির স্থায়ী সমাধানের আহ্বান জানান। পাশাপাশি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) বিগত ১৭ বছরের অনিয়ম ও বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি আসন্ন। এখনও অনেক প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন ভাতা পরিশোধ করেনি। অনেকে নিয়ম কানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে আসলেও ঈদ উপলক্ষে সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছে।
নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানান।

বার্তা প্রেরক-

ইকবাল মজুমদার তৌহিদ
দফতর সম্পাদক
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে
০১৮৬৬৬৬৭৭৭৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏