🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কুমিল্লা জেলা পুলিশের মাসিক সভায় দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল বারী ও এসআই রবিউলের বিশেষ সম্মাননা

👤 🕐 ✏️ আপডেট: 👁 43 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
কুমিল্লা জেলা পুলিশের মাসিক সভায় দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল বারী ও এসআই রবিউলের বিশেষ সম্মাননা

এস এম শাহ্ জালাল সাইফুল ( দাউদকান্দি) কুমিল্লা : কুমিল্লা জেলা পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারী এবং সাব-ইন্সপেক্টর (এসআই) রবিউল ইসলামকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।
সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রশংসনীয় ও সফল কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দাউদকান্দি মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি আব্দুল বারী ও এসআই রবিউল ইসলাম নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের এই স্বীকৃতি দাউদকান্দি থানা পুলিশের সকল সদস্যকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষার ধারাবাহিকতায় এমন দায়িত্বশীল কর্মকাণ্ড জনগণের আস্থা আরও বাড়াবে বলেও মত দেন তারা।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏