🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

👤 🕐 ✏️ আপডেট: 👁 58 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) একক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে। সদ্য সমাপ্ত মে মাসে টার্মিনালটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।
বন্দর পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের (সিডিডিএল) ব্যবস্থাপনায় এ সাফল্য অর্জিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মে মাসে দৈনিক গড়ে ৪ হাজার ৮১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে হ্যান্ডলিংকৃত মোট কনটেইনারের মধ্যে আমদানিকৃত ছিল ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানিকৃত ছিল ৬৬ হাজার ৬৪৫ টিইইউস।
এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছিল। চলতি বছরের মে মাসে সেই রেকর্ড অতিক্রম করে নতুন মাইলফলক স্থাপন করা হয়েছে।
সূত্র জানায়, ২০২৫ সালের ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটির অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণের পর টার্মিনালের কার্যক্রমে গতি বৃদ্ধি পেয়েছে। জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিএন্ডএফ শেড এবং প্রবেশ-বহির্গমন গেটগুলোতে দায়িত্বশীল ব্যবস্থাপনার ফলে কনটেইনার খালাস ও লোডিং কার্যক্রম আরও দ্রুততর হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনাল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, “এনসিটিতে একক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ের এ নতুন রেকর্ড দেশের প্রধান সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ধরনের সাফল্য জাতীয় অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে।”
বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏