🔴 ব্রেকিং
ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

নরসিংদীর শিবপুরে চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২

👤 🕐 ✏️ আপডেট: 👁 49 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
নরসিংদীর শিবপুরে চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২

 

মোঃ কামাল হোসেন প্রধান :জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর থেকে চুরি হওয়ার ২ দিন পর তিন বছরের শিশু উম্মে হানিকে উদ্ধার করেছেন শিবপুর মডেল থানা পুলিশ ও র‍্যাব (RAB)। গত ১৭ মে রবিবার রাতে সিলেট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়ার নির্দেশনায়, শিবপুর মডেল থানার এসআই অনুপ নাগ ও র‍্যাব (RAB) এর সহযোগিয় তাদেরকে গ্রেপ্তার করা হয়।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, ১৭ মে রবিবার দিবাগত রাত ১১.০০ ঘটিকা সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকার সাহেব বাজার গেইট এলাকা হইতে ময়মন সিংহ জেলার হালুয়াঘাট থানার, বিলডুরা গ্রামের নিজাম উদ্দিন এর স্ত্রী ও মোঃ মরম আলীর মেয়ে শরীফা খাতুন (২৯)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে বি বাড়িয়া নাসির নগর থানা এলাকা হইতে উম্মে হানী (৩)কে জীবিত উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকায় আটক শরিফা খাতুনের স্বামী মোঃ নিজাম উদ্দিন( ৪২)কে হবিগঞ্জ সদর থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য গত ১৬ মে শনিবার রাতে শিবপুর কলেজ গেইট ধানুয়ার একটি বাসা থেকে শিশু উম্মে হানীকে চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে শিবপুর মডেল থানায় মামলা হয়েছে মামলার নং ২১/২৬ ইং।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏