🔴 ব্রেকিং
ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

দুমকিতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 47 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দুমকিতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ দুমকিতে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়ক মোঃ আরিফুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহম্মেদ কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, প্রেসক্লাব দুমকীর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, আরিফ হোসেন প্রমূখ।

কর্মশালায় গ্রাম আদালতের গুরুত্ব, কার্যপরিধি ও গ্রাম আদালতের কার্যক্রম কিভাবে বৃদ্ধি করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏