🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

এমপি আলতাফ হোসেন চৌধুরীর বরাদ্দে ৫নং শ্রীরামপুর ইউনিয়নে -২নং ওয়ার্ডে কাঁচা রাস্তা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

👤 🕐 ✏️ আপডেট: 👁 58 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
এমপি আলতাফ হোসেন চৌধুরীর বরাদ্দে ৫নং শ্রীরামপুর ইউনিয়নে -২নং ওয়ার্ডে কাঁচা রাস্তা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

 

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলায় ৫নং শ্রীরামপুর ইউনিয়নে -২ নং ওয়ার্ডে গুরুত্বপূর্ণ একটি কাঁচা রাস্তা উন্নয়ন প্রকল্প গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি (কাবিখা/টি আর) এর শুভ উদ্বোধন করা হয়েছে। আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী সংসদ সদস্য (এমপি) এর বরাদ্দকৃত অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় দক্ষিণ দুমকি পাহলান বাড়ির ব্রিজ থেকে মোঃ মালেক পাহলানের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি উন্নয়ন করা হবে।

উন্নয়ন উপলক্ষে স্হানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনেতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তার দুরাবস্থার কারণে ভোগান্তিতে ছিলেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্হা সহজ হবে এবং শিক্ষা,স্বাস্থ্য ও কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

স্হানীয় বাসিন্দারা এ উদ্যেগকে স্বাগত জানিয়ে সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর শারীরিক সুস্থতার জন্য দোয়া মোনাজাত করেন। তারা আশা প্রকাশ করেন, নিধারিত সময়ে মধ্যে প্রকল্পের কাজ সম্পুর্ন হলে এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্হার উন্নয়ন ঘটবে।

সংশ্লিষ্ট সুএে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই রাস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পুরন হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।
১৯/০৬/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏