রিয়াজ উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর দুমকিতে ব্রাজিলের জাতীয় পতাকা নিয়ে হাজারো ব্রাজিল সমর্থকের অংশগ্রহনে এক বর্ণাট্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেল ৪টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমর্থকরো একএিত হয়ে এই ব্যতিক্রমধর্মী শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রাটি দুমকির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের হাতে ছিল ব্রাজিলের পতাকা, ব্যানার ও ফেস্টুন। হলুদ -সবুজ জার্সি পরিহিত সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিনত হয়। শোভাযাত্রায় অংশগ্রহনকারীরা ব্রাজিল দলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থনের প্রকাশ ঘটান এবং আসন্ন ম্যাচে দলের সাফল্য কামনা করেন।
আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা বিরাজ করছে। সেই উৎসাহ থেকেই দীর্ঘ পতাকা নিয়ে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন বয়সের ফুটবলপ্রেমী, তরুণ -যুবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রা চলাকালে রাস্তাজুড়ে উৎসুক জনতা ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারন করেন। স্হানীয়দের মতে, দুমকিতে এর আগে এত বড় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা খুব কমই দেখা গেছে।
অংশগ্রহনকারী সমর্থকেরা বলেন, “ব্রাজিল শুধ একটি ফুটবল দল নয় এটি আমাদের আবেগ ও ভালোবাসার নাম। দলের প্রতি সমর্থন জানাতেই আমরা এই শোভাযাত্রায় অংশ নিয়েছি।”
শান্তিপূর্ন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ শোভাযাত্রা ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা সৃস্টি করেছে। বিশ্বকাপের আমেজে দুমকির আকাশ -বাতাস যেন হলুদ-সবুজ রঙে রাঙিয়ে তুলেছে হাজারো ব্রাজিল সমর্থক।
২০/০৬/২০২৬
