🔴 ব্রেকিং
ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছরেও শুরু হয়নি কালুরঘাট সেতুর নির্মাণকাজ, দ্রুত বাস্তবায়নের দাবি মোস্তানছিরুল হক চৌধুরীর

খুলনার ফুলতলায় তেলের ট্যাঙ্কার ও দুই বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত অন্তত ২০, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

👤 🕐 ✏️ আপডেট: 👁 22 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
খুলনার ফুলতলায় তেলের ট্যাঙ্কার ও দুই বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত অন্তত ২০, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

মোঃ আশরাফুল ইসলাম রাজু, ফুলতলা (খুলনা) উপজেলা প্রতিনিধিঃ

খুলনার ফুলতলায় একটি তেলবাহী ট্যাঙ্কার, সরকারি বিএল কলেজের বাস এবং ‘রূপসা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রাক চালকসহ বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। যুগনিপাশা নামক স্থানে খুলনা অভিমুখী ‘রূপসা’ পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি এবং খুলনা সরকারি বিএল কলেজের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে গাড়িগুলোর সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফুলতলা এবং পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ট্রাক চালকসহ বেশ কয়েকজনের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
ভয়াবহ এই সংঘর্ষের পর খুলনা-যশোর মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏