🔴 ব্রেকিং
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

২০ বছর পূর্তিতে এক্সিকিউটিভ ক্লাব গোপালগঞ্জের বৃক্ষরোপণ কর্মসূচি

👤 🕐 ✏️ আপডেট: 👁 76 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
২০ বছর পূর্তিতে এক্সিকিউটিভ ক্লাব গোপালগঞ্জের বৃক্ষরোপণ কর্মসূচি

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
——————
২০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘এক্সিকিউটিভ ক্লাব, গোপালগঞ্জ’ আয়োজন বৃক্ষরোপণ কর্মসূচি। ‘সবুজ হোক পরিবেশ, সুন্দর হোক আগামী এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। গত মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে এ কর্মসূচির আয়োজন করা হয়। আজ একটি গাছ লাগাই আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলি’ এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আহমেদুল কবীর ও বিশিষ্ট সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার। এ সময় আরো   উপস্থিত ছিলেন,এক্সিকিউটিভ ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ সংগঠনে সকল নেতৃবৃন্দ। আয়োজকরা জানান প্রতিষ্ঠার-২০ বছর পূর্তি উপলক্ষ্যে এক্সিকিউটিভ ক্লাব গোপালগঞ্জের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নয়, পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণেও এগিয়ে আসতে হবে। এক্সিকিউটিভ ক্লাব গোপালগঞ্জের পক্ষ থেকে কর্মসূচিতে সংশ্লিষ্ট সবার অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা জানান তারা। একই সঙ্গে ২০ বছর পূর্তির এই আয়োজনকে পরিবেশ সংরক্ষণ ও সবুজ গোপালগঞ্জ গড়ে তোলার একটি ইতিবাচক উদ্যোগ বলে দেখছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏