রিয়াজ উদ্দিন
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দিনের ছোট ভাই পৃথিবীর মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয় -স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রিয়জনকে হারানোর এই বেদনাবিধুর সময়ে মরহুমের পরিবার -পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।
তার মৃত্যুতে যে শুন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পুরন হওয়ার নয়। মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময় ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তৌফিক দান করেন।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তার সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং কবরের জীবন শান্তিময় করুন।
আমিন, ইয়া রাব্বাল আলামিন।
“তারিখ ” ১৭/০৮/২০২৬
