🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ

👤 🕐 ✏️ আপডেট: 👁 84 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে ৬১৮ পিস ভারতীয় অবৈধ কাতান শাড়ি,ভারতীয় দুটি লেহেঙ্গা এবং চোরাচালান কাজে ব্যবহ্রিত দুটি বড় সাইজের বাল্কহেড স্টীলবডি নৌকাসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম এর নেতৃত্বে এস আই রিফাতসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুরমা ইউপির বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা এসব অবৈধ পণ্য এবং দুটি নৌকাসহ তিন চোরাকারবারীকে আটক করে আজ বৃহস্পতিবার ভোরে জব্দকৃত মালামালসহ আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। জব্দকৃত ভারতীয় অবৈধ ৬১৮ পিস কাতান শাড়ি,২টি লেহেঙ্গা এবং চোরাই কারবারে ব্যবহ্রিত দুটি বড় সাইজের বাল্কহেড স্টীলবডি নৌকা সহ সবগুলো মালামাল জব্দ করা হয়। এই ঘটনায় সদর থানার এস আই রিফাদ বাদি হয়ে আটককৃত তিনজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত চোরাকারীগণ হলেন সুরমা ইউনিয়েনর বালিকান্দি গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে চোরাকারবারী জাকির হোসেন(৫০),একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মান্নান ও আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া(২৫)।

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল কোর্টে প্রেরণ করা হবে এবং আসামীদের বিঞ্জ আদালতে উপস্হিত করা হলে আদালতের বিঞ্জ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৩.০৭.২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏