🔴 ব্রেকিং
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 200 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে শ্রী শ্রী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ শহরের মধ্যবাজারে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্বে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তাপশ শীল।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ এড.নুরুল ইসলাম নুরুলের প্রতিনিধি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. শেরেনুর আলী,আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হাছনরাজার উত্তরসূরী সালাদিন রাজা চৌধুরী, জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজ,জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এড. বিশ্বজিৎ চক্রবর্তী,জেলা বিএনপির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার,সদস্য সচিব এড. দিংপঙ্কর বণিক সুজিত,নারীনেত্রী আরতি তালুকদার কলি,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,সাবেক সাধারন সম্পাদক বিমল বণিক,বর্তমান সভাপতি এড. গৌরাঙ্গ পদ দাস,সাধারন সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারচাঁন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ,জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতা মঙ্গল রায়,শম্ভু বণিক,ভজন পাল,রনধীর দাস দধি,রতিশ বণিক পুতু,রামকৃষ্ণ তালুকদার সবুজ ও সজীব রায় প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তাপশ শীল বলেছেন,সারা বাংলাদেশের সাথে যদি কমপেয়ার করা হয় তাহলে সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এই সম্প্রীতিকে ধরে রেখে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উপস্থিত সকলের প্রতি আহজান জানান। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৬.০৭.২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏