🔴 ব্রেকিং
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!!

সাভারে পেশাদার চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি

👤 🕐 ✏️ আপডেট: 👁 38 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
সাভারে পেশাদার চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি

মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃ সাভারে বিশেষ অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৩টি ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়েছেঐউ

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তরের কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে রবিবার রাতে সাভার থানা আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার বিল বাউছ এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে মেহেদী হাসান মুন্না (২৮), ভোলা জেলার সদর থানার পশ্চিম ইলিশা এলাকার মৃত রফিকুল ইসলাম এর ছেলে মোঃ সোহেল (৩২) ও ঝালোকাঠি জেলার রাজাপুর থানার পশ্চিম ফুলহার এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ মুছা হাওলাদার (৩৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় কতিপয় ব্যক্তিরা চোরাই মালামাল বিক্রয় করিতেছে। এই সংবাদের ভিত্তিতে এই এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৩টি ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অটো রিক্সা ৩টির আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ্য ৫০ হাজার টাকা।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্তা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏