🔴 ব্রেকিং
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!!

সাংবাদিক আসাদ সবুজের ঘটনায় নিষ্ক্রিয়তা; বিএমএসএফের বরগুনা জেলা শাখার কার্যক্রম স্থগিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 61 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
সাংবাদিক আসাদ সবুজের ঘটনায় নিষ্ক্রিয়তা; বিএমএসএফের বরগুনা জেলা শাখার কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক ঃ সাংবাদিক নির্যাতন, পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় সংগঠনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে প্রত্যাশিত সক্রিয়তা না থাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) বরগুনা জেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিএমএসএফের কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন স্বাক্ষর করেছেন।

চিঠিতে বলা হয়, সাংবাদিক নির্যাতন, পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএমএসএফের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বরগুনা জেলা শাখার প্রত্যাশিত সক্রিয়তা পরিলক্ষিত হয়নি। বিশেষ করে বরগুনায় দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক সমাজ প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করলেও জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যকর সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে কেন্দ্রীয় কমিটির কাছে প্রতীয়মান হয়েছে।

কেন্দ্রীয় কমিটি মনে করে, সাংবাদিক নির্যাতন ও পেশাগত অধিকার রক্ষার প্রশ্নে নিষ্ক্রিয়তা সংগঠনের উদ্দেশ্য, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী।
এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমএসএফের বরগুনা জেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে জেলা শাখাকে সংগঠনের সভা-সমাবেশ ও সিদ্ধান্ত গ্রহণসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শাখার বর্তমান সাংগঠনিক অবস্থা ও নিষ্ক্রিয়তার কারণ উল্লেখ করে সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জেলা শাখার পক্ষ থেকে কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিএমএসএফ জানিয়েছে, জেলা শাখার ব্যাখ্যা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏